ড. ইউনূসের প্রশংসা করে বারাক ওবামার চিঠি

২৭ আগস্ট ২০২৩, ০৪:৩৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM

© ফাইল ছবি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে চিঠি লিখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ রবিবার ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি শেয়ার করা হয়েছে। চিঠির সঙ্গে পোস্টে ওবামার একটি ছবিও যুক্ত করা হয়েছে। 

গত ১৭ আগস্ট লেখা ওই চিঠিতে ড. ইউনূসকে বলেছেন, দারিদ্র্য থেকে মুক্তির উপায় করে দেওয়ার মাধ্যমে মানুষের ক্ষমতায়নের জন্য আপনার যে প্রচেষ্টা, তা থেকে আমি দীর্ঘদিন ধরে অনুপ্রাণিত হয়েছি। ২০০৯ সালে হোয়াইট হাউসে আপনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে বলেছিলাম, আপনার কাজ লক্ষ লক্ষ মানুষকে তাদের সম্ভাবনা সম্পর্কে অনুপ্রাণিত করেছে।

চিঠিতে বারাক ওবামা আরও লিখেছেন, আপনি যাদেরকে বিনিয়োগ করেছেন এবং যারা সবার জন্য ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন, তারা আপনার কথা ভাবছেন। আশা করি, এটি আপনাকে শক্তি জোগাবে। আপনি আপনার কাজ ও কাজের স্বাধীনতা অব্যাহত রাখবেন বলে আশা করি। 

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ২৪ জুন ২০২৬
কোয়ার্টারে দেখা হতে পারে ব্রাজিল-জার্মানির, কোন সমীকরণে কী?
  • ২৪ জুন ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস…
  • ২৪ জুন ২০২৬
মার্কিন রাজনীতিতে নাটকীয় উত্থানের পথে মামদানী, আগাম নির্বাচ…
  • ২৪ জুন ২০২৬
স্বামী জামিন পেয়েছেন ভেবে কোর্টেই স্ত্রীর বিষপান 
  • ২৪ জুন ২০২৬
স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!
  • ২৪ জুন ২০২৬