১৮ বছরের সংসার ভাঙল জাস্টিন ট্রুডোর

০৩ আগস্ট ২০২৩, ১২:১০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি

জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি © ফাইল ছবি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে এরই মধ্যে তারা একটি আইনি চুক্তিতে সই করেছেন। এর মধ্য দিয়ে বহুল প্রশংসিত এই জুটির ১৮ বছরের সংসারের ইতি ঘটছে বলে আজ বুধবার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রুডো দম্পতির পথ আলাদা হতে যাচ্ছে। এরই মধ্যে তারা এ বিষয়ক একটি চুক্তিও করেছেন বলে নিশ্চিত করেছে জাস্টিন ট্রুডোর কার্যালয়।

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ট্রুডো দম্পতি নিজেদের দাম্পত্যজীবনের ইতি ঘটিয়ে আলাদা থাকার এই সিদ্ধান্ত সব ধরনের নৈতিক ও আইনি পথ মেনেই নিয়েছেন। সামনে বিচ্ছেদের ক্ষেত্রেও সব পদক্ষেপ আইন ও নৈতিকতা মেনেই নেবেন।

জাস্টিন ট্রুডো ও সোফি ট্রুডো জুটি বেঁধেছিলেন ২০০৫ সালের মে মাসে। বর্তমানে ৫১ বছর বয়সি জাস্টিন ও ৪৮ বছর বয়সী সোফি দম্পতির তিনটি সন্তান রয়েছে।

ট্রুডো দম্পতির বিচ্ছেদের কারণে তাদের সন্তানেরা কোনো বিরূপ পরিস্থিতির মধ্যে পড়বে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, তারা একটি পরিবারের মতোই থাকবে। প্রধানমন্ত্রী ও সোফি তাদের সন্তানদের নিরাপদ, ভালোবাসা ও সহযোগিতাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠার দিকেই মনোযোগ দেবেন। যেকোনো ছুটিতে এই পরিবার একত্রিত হবে, যা আগামী সপ্তাহেই শুরু হবে।

ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬
টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য …
  • ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬