কথাসাহিত্যিক সমরেশ মজুমদার না ফেরার দেশে

০৮ মে ২০২৩, ০৭:০৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
সমরেশ মজুমদার

সমরেশ মজুমদার © ফাইল ছবি

বাংলা ভাষার প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। আজ সোমবার কলকাতার স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে কলকাতায় একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশের সিওপিডি সমস্যা ছিল। হাসপাতালে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ (স্লিপ অ্যাপমিয়া) বাড়তে থাকে। এরপর আজ বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের বিখ্যাত গ্রন্থগুলো হলো: দৌড়, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, উত্তরাধিকার, অর্জুন সমগ্র, সাতকাহন ইত্যাদি।

২০১৮ সালে সমরেশ মজুমদারকে পশ্চিমবঙ্গ সরকার 'বঙ্গবিভূষণ' সম্মাননা প্রদান করে। এছাড়া তিনি সাহিত্য অকাদেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। 

১৯৪২ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম সমরেশের। প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জেলা স্কুলে। ষাটের দশকের গোড়ায় তিনি কলকাতায় এসেছিলেন। ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজের বাংলা (সাম্মানিক) স্নাতক বিভাগে। এরপর স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আজ
  • ২৫ আগস্ট ২০২৬
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিং কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না জুডিশিয়াল সার্ভিস…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনে রাস্তায় চলবে স্বয়ংক্রিয় গাড়ি, আসছে নতুন আইন
  • ২৫ আগস্ট ২০২৬
সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬