রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কাল

০৭ মে ২০২৩, ০৪:১৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM

জাতীয় সঙ্গীতের রচয়িতা, নোবেল বিজয়ী ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন কাল। ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে (৭ মে ১৮৬১ খিষ্টাব্দ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে আগামীকাল।

‘সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্যকে ধারণ করে সোমবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা, প্রবন্ধ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে  প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আলোচনা সভায় বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. বেগম আকতার কামাল মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের যৌথ উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫
  • ২৫ আগস্ট ২০২৬
শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়…
  • ২৫ আগস্ট ২০২৬
হল থেকে শিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে দুই লাখ টাকা দাবী
  • ২৫ আগস্ট ২০২৬
সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক
  • ২৫ আগস্ট ২০২৬
সাংবাদিকতায় স্নাতকোত্তর কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছ…
  • ২৫ আগস্ট ২০২৬
১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা
  • ২৫ আগস্ট ২০২৬