সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন আর নেই

১১ মার্চ ২০২৩, ১০:০৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM
সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন

সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন © টিডিসি ফটো

কুমিল্লার সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা রুহুল আমিন আজ শনিবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে গ্রিস প্রবাসীর কফিন খুলেই হতবাক স্বজনরা

অধ্যক্ষ রুহুল আমিন ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। ছাত্রাবস্থায় প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন অধ্যক্ষ রুহুল আমিন। প্রথমে ছাত্র ইউনিয়নের সঙ্গে এবং পরে ন্যাপ ( মোজাফফর) এ যোগ দেন তিনি । ১৯৭১ সালে ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়ন এর গড়া দলের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন।

আগামীকাল রবিবার (১২ মার্চ) যোহর নামাজের বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের শোভারামপুর গ্রামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানা গেছে।

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আজ
  • ২৫ আগস্ট ২০২৬
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিং কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না জুডিশিয়াল সার্ভিস…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনে রাস্তায় চলবে স্বয়ংক্রিয় গাড়ি, আসছে নতুন আইন
  • ২৫ আগস্ট ২০২৬
সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬