আশি বছরে পা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন

২১ নভেম্বর ২০২২, ০১:৪৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন © ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশিতে পা দিয়েছেন। রোববার দেশটির ইতিহাসে এ প্রথম ক্ষমতাসীন কোন প্রেসিডেন্টের বয়স আশি হলো। তবে এ নিয়ে হোয়াইট হাউসে নেই তেমন কোন প্রকাশ্য আয়োজন।

টুইটারে নিজেদের একটি নাচের ছবি পোস্ট করে স্ত্রী জিল বাইডেন লিখেছেন, আমি যার সাথে নাচতে চাই, সে তুমি ছাড়া আর কেউ নয়। শুভ জন্মদিন জো! আমি তোমাকে ভালোবাসি।

বাইডেনের জন্মদিন ঘিরে হোয়াইট হাউস থেকে আয়োজনের কোন খবর জানা যায় নি। কেবলমাত্র জিল বাইডেনই টুইটারে পোস্টটি করেন।

এদিকে এর একদিন আগে নাতনি নাওমির বিয়ে উপলক্ষে বেশ বড়ো আয়োজন ছিল হোয়াইট হাউসে। তবে এ আয়োজনে গণমাধ্যম নিষিদ্ধ ছিল।

তবে আগামী দিনগুলোতে পরিবারের সাথে বাইডেনের আলোচনার  গুরুত্বপূর্ণ ইস্যু পরবর্তী নির্বাচনে তার প্রার্থী হওয়া না হওয়ার বিষয়। গত ৯ নভেম্বরের সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে তার ইচ্ছের কথা জানিয়েছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ২০২৩ সালে।

এদিকে আমেরিকায় বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, বাইডেন আবারো হোয়াইট হাউসের দৌঁড়ে শরীক হোক তা অধিকাংশ আমেরিকান চায় না।

হল থেকে শিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে দুই লাখ টাকা দাবী
  • ২৫ আগস্ট ২০২৬
সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক
  • ২৫ আগস্ট ২০২৬
সাংবাদিকতায় স্নাতকোত্তর কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছ…
  • ২৫ আগস্ট ২০২৬
১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা
  • ২৫ আগস্ট ২০২৬
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আজ
  • ২৫ আগস্ট ২০২৬
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে
  • ২৫ আগস্ট ২০২৬