আজ শেখ রাসেলের জন্মদিন

১৮ অক্টোবর ২০২২, ১২:১০ AM
বঙ্গবন্ধুর সঙ্গে শেখ রাসেল

বঙ্গবন্ধুর সঙ্গে শেখ রাসেল © সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ মঙ্গলবার (১৮ অক্টোবর)। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে তাঁর জন্ম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্যদের সঙ্গে ঘাতকদের গুলিতে শহীদ হন শেখ রাসেলও।

তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন রাসেল; বয়স ছিল মাত্র ১০ বছর। দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, কোনো শিশুই যাতে শেখ রাসেলের মতো নৃশংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধু পরিবারে আনন্দের বার্তা নিয়ে জন্মগ্রহণ করেছিল সে। পাঁচ ভাইবোনের মধ্যে রাসেল ছিল সবার ছোট এবং অনেক আদরের। নামটি বঙ্গবন্ধু নিজেই রেখেছিলেন, তাঁর প্রিয় ব্যক্তিত্ব বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেলের নামে।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, 'শেখ রাসেল আজ আমাদের মাঝে নেই; কিন্তু আছে তার পবিত্র স্মৃতি। দেশে সব শিশুর মধ্যে আজও আমি রাসেলকে খুঁজে ফিরি। এই শিশুদের রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে। এমন এক উজ্জ্বল শিশুর সত্তা বুকে ধারণ করে আমাদের শিশুরা বড় হোক। খুনিদের বিরুদ্ধে তারা তীব্র ঘৃণা বর্ষণ করুক।'

বঙ্গবন্ধুর এই সন্তানের স্মরণে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী গত বছর থেকে দিনটি 'শেখ রাসেল দিবস' হিসেবে পালিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন দল ও সংগঠন আজ নানা কর্মসূচি নিয়েছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে আছে- আজ সকাল ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী কোরআনখানি এবং বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল করবে।

এছাড়া মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে। এছাড়া সম্প্রীতি বাংলাদেশ সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করবে।

২০২৪ সালের অনার্স পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের কমিটি গঠন, নেতৃত্বে হাফ…
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ
  • ০২ নভেম্বর ২০২৬
কলেজের সভাপতি হতে আর মাস্টার্স পাস লাগবে না, কমল যোগ্যতা
  • ০২ নভেম্বর ২০২৬
এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬