দেশের দুই বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা, বিশেষ সতর্কবার্তা জারি 

১৭ মে ২০২৫, ০২:৩৩ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৭:৩৮ PM
বন্যা

বন্যা © সংগৃহীত

দেশের দুই বিভাগে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ মে) অধিদপ্তরের যুগ্মসচিব ও পরিচালক (ত্রাণ) মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

ওই সতর্কবার্তায় বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায়, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল জেলায় যথাযথ প্রস্তুতিসহ সকল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে সচেতন থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সতর্কবার্তাটি সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬