রাজধানীর আবহাওয়া আজ যেমন থাকবে

০৫ মে ২০২৫, ০৮:০৪ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৫৯ PM
আবহাওয়া ভবন

আবহাওয়া ভবন © ফাইল ফটো

রাজধানী ঢাকার আকাশ আজ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সোমবার (৪ মে) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিন ২৪ ঘণ্টায় ০১ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের প্রতীকের তালিকায় চিংড়ি-কলার ছড়ি-পাগড়ি-সোফা,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রামেক হাসপাতালে এসআরবির অভিযান, আটক ৭ দালালের বিভিন্ন মেয়াদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬