বেনাপোল সীমান্তে পিস্তলসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার

০২ মে ২০২৫, ০৭:৫১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:৩২ PM
উদ্ধারকৃত গুলি

উদ্ধারকৃত গুলি © টিডিসি ফটো

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তলসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ মে) বেলা ১২টার দিকে ধান্যখোলা জেলেপাড়া থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টে কর্মরত হাবিলদার ফরিদুল ইসলামের নেতৃত্বে টহল দল ধান ক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। এগুলো বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী সাংবাদিকদের জানান, এটি একটি রাইফেলের গুলি। সাধারণত ৮ এমএম মাউসার বা (৭.৯২ এমএম) রাইফেল ক্যালিবার হিসেবে পরিচিত। এইগুলি ভারতের মহারাষ্ট্রের পুনের খড়কি এলাকায় অবস্থিত সরকারি পুরোনো অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন কেন্দ্রের।

তিনি আরও বলেন, এখান থেকে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর জন্য বিভিন্ন ধরনের কার্তুজ ও অস্ত্র তৈরি হয়ে থাকে। উদ্ধার করা গুলি সাধারণত ভারতীয় সেনাবাহিনীতে ১৯৪০-১৯৭০ সালের মধ্যকার সময় ব্যবহৃত হত। কীভাবে ধান ক্ষেতের মধ্যে এলো এবং ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে তদন্তে নেমেছে বিজিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।

ট্যাগ: সীমান্ত
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
close