বনানীতে বেপরোয়া গাড়ির চাপায় প্রাণ গেল পথচারীর

০২ মে ২০২৫, ১১:৪০ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
দুর্ঘটনার দৃশ্য

দুর্ঘটনার দৃশ্য © সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর সড়কের বনানী এলাকায় বেপরোয়া গাড়ি চাপায় একজন পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) মধ্যরাতে বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। 

বনানী থানার ডিউটি অফিসার এএসআই জানে আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর সড়কের মাছরাঙা টেলিভিশনের অফিসের সামনে গাড়ি চাপায় একজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আরো দুজন গুরুতর আহত হন।

আহত দুইজনকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে।

১৮তম জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত কুবির ৪ শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ডাই কেম এক্সপো শুরু ৮ অক্টোবর, চলবে দুইদিন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আসিয়ান কাপে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের লক্ষ্য হামজার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
একই রুম থেকে জজ হলেন ইবির তিন শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন ২০ অক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬