চলতি মাসে একাধিকবার কালবৈশাখীর পূর্বাভাস

০২ মে ২০২৫, ১১:৩৮ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM

© সংগৃহীত

চলতি মে মাসে একাধিকবার কালবৈশাখী ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রায় আট দিন কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা করা হচ্ছে জানিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. মমিনুল ইসলাম মে মাসের পূর্বাভাসে জানান।

পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ ছাড়া এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের একই ঘোষণায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

বলা হয়েছে, দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

উপপরিচালক মো. মমিনুল ইসলাম জানান, মে মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীগুলোর পানি সমতল সময় বিশেষে বাড়তে পারে।

১৮তম জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত কুবির ৪ শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ডাই কেম এক্সপো শুরু ৮ অক্টোবর, চলবে দুইদিন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আসিয়ান কাপে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের লক্ষ্য হামজার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
একই রুম থেকে জজ হলেন ইবির তিন শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন ২০ অক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬