জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

০১ মে ২০২৫, ১২:০১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
আমড়া

আমড়া © সংগৃহীত

বরিশালের জনপ্রিয় মৌসুমি ফল আমড়া এবার পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের মর্যাদা। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টায় বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে। 

রাজধানীর বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ হস্তান্তর করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বরিশালের আমড়া শুধু স্বাদে অনন্য নয়, এটি এ অঞ্চলের সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ। স্বতন্ত্র স্বাদ, পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহারের কারণে বরিশালের আমড়া দেশজুড়ে পরিচিত। 

আরো পড়ুন: জিআই স্বীকৃতি পেল কুষ্টিয়ার তিলের খাজাসহ আরও ৪ পণ্য

এছাড়া স্থানীয়দের মাঝে আমড়াকে ঘিরে রয়েছে এক বিশেষ সংস্কৃতি—খাবার শেষে পরিবেশিত আমড়ার টককে ‘শেষ পাত’ হিসেবে ধরা হয়, যা বরিশালের সনাতন ধর্মাবলম্বী সমাজে দীর্ঘদিনের ঐতিহ্য।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বরিশালের আমড়ার পরিচিতি ও চাহিদা বাড়বে, যা দক্ষিণাঞ্চলের কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।

১৮তম জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত কুবির ৪ শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ডাই কেম এক্সপো শুরু ৮ অক্টোবর, চলবে দুইদিন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আসিয়ান কাপে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের লক্ষ্য হামজার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
একই রুম থেকে জজ হলেন ইবির তিন শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন ২০ অক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬