ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সৌদি আরব

৩০ এপ্রিল ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৫ PM

© সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আজ বুধবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটি জানিয়েছে, আগামী ৬ জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা পলিত হতে পারে।জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ঈদুল আজহা ৫ জুন হতে পারে। এর একদিন আগে ৫ জুন আরাফার দিবস পালিত হবে।

এ দিন সন্ধ্যায় পূর্বগগনে জিলহজের চাঁদের সন্ধান করবে সৌদির চাঁদ দেখা কমিটিও। এই মাসটির দশম দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করেন বিশ্বের মুসল্লিরা।

যদিও আরব আমিরাতের মন্ত্রিসভা ইতিমধ্যে ৫ জুনকে আরাফাতের দিন হিসাব করে ছুটি মঞ্জুর করেছে। অপরদিকে আরব আমিরাতে ৬ থেকে ৮ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। এই ঈদ হলো মক্কার বার্ষিক তীর্থযাত্রা হজের সমাপ্তি, যেখানে লক্ষ লক্ষ মুসলমান অংশগ্রহণ করেন।

সংযুক্ত আরব আমিরাতে ক্যাবিনেট ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে ৫ জুন (আরাফাহ দিবস) থেকে শুরু করে ৬, ৭ ও ৮ জুন (ঈদের তিন দিন) সার্বজনীন ছুটি থাকবে, যা বেসরকারি-সরকারি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

প্রসঙ্গত, ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিজরি ক্যালেন্ডারের ১০ই জিলহজ তারিখে এ ঈদ উদযাপিত হয়।

ট্যাগ: সৌদি আরব
১৮তম জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত কুবির ৪ শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ডাই কেম এক্সপো শুরু ৮ অক্টোবর, চলবে দুইদিন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আসিয়ান কাপে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের লক্ষ্য হামজার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
একই রুম থেকে জজ হলেন ইবির তিন শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন ২০ অক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬