সিলেট থেকে সরাসরি বিশ্ববাজারে যাবে বাংলাদেশের পণ্য

২৬ এপ্রিল ২০২৫, ১১:৫৭ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৮ PM
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর; মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী (ইনসেটে)

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর; মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী (ইনসেটে) © সংগৃহীত

সিলেটের মাটি থেকে কার্গো বিমানে বাংলাদেশের পণ্য সরাসরি বিশ্ববাজারে যাবে বলে জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এ জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হতে যাচ্ছে সরাসরি এয়ার কার্গো পরিবহন। আগামীকাল রোববার (২৭ এপ্রিল) এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

মুশফিকুল ফজল আনসারী বিষয়টি জানিয়ে আজ শনিবার (২৬ এপ্রিল) ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমরা কারো মুখাপেক্ষী নই—আমরাই পারি, আমরাই গড়ি ভবিষ্যৎ। সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে।’

তিনি বলেন, ‘ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হতে যাচ্ছে সরাসরি এয়ার কার্গো পরিবহন—মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গ্যালিস্টেয়ার-এর যৌথ মালিকানায় পরিচালিত এই নতুন যাত্রা আমাদের সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করবে।’

আরো পড়ুন: রাঙামাটিতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৫

মুশফিকুল ফজল আনসারী আরো বলেন, ‘এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আমি উপস্থিত থাকব আগামীকাল, বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে। থাকবেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এসকে বশির উদ্দিন। বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ আমাকে এই গৌরবময় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।’

স্কলারশিপে পড়ুন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটিতে, আবেদন…
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারকালে ৪৬ উপজেলায় নারী কর্মীদের হেনস্তা-হু…
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
মাধ্যমিকের শিক্ষাবর্ষ সেপ্টেম্বর থেকে জুন করার প্রস্তাব
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
পাবনায় ৭০২টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৬৯টি
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৩ দিন…
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ হোন্ডা, আবেদন শেষ ১৯ ফেব্রু…
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!