রাঙামাটিতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৫

২৬ এপ্রিল ২০২৫, ১১:৩৮ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৮ PM
রাঙামাটিতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৫

রাঙামাটিতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৫ © সংগৃহীত

রাঙামাটির কাউখালী উপজেলার রাবারবাগান এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এফ আই ইসহাক জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে।

নিহতদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা তোরাপ, রাঙামাটির কাউখালী উপজেলার পশ্চিম মনারটেকের বাসিন্দা নূর নাহার ও চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মাহমুদুর রহমান।

স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে যাত্রীরা চট্টগ্রাম যাওয়ার পথে রাবার বাগান এলাকায় পিকআপ সাথে সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ পাঁচজন নিহত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে রাঙামাটি হাসপাতালের মর্গে পাঠানো হবে।

শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি অধ্যাপক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আসামি না হয়েও কারাগারে, ২০ ‍দিন পর জামিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিশুর ভাষা বিকাশে ডিভাইস স্ক্রিনের প্রভাব কেমন, যা বলছে ঢাব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9