ঢাকায় চলছে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবারের বিশেষ উৎসব 

২০ এপ্রিল ২০২৫, ১০:১৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪৯ PM
মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবারের বিশেষ উৎসবের উদ্বোধন

মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবারের বিশেষ উৎসবের উদ্বোধন © টিডিসি

ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে চলছে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবারের বিশেষ উৎসব ‘সিতা রাসা মালয়েশিয়া’। গত ১৭ এপ্রিল দশদিনব্যাপী খাদ্য উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের মাননীয় মালয়েশিয়ান হাই কমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। এ উৎসব শেষ হবে আগামী ২৬ এপ্রিল। 

জানা গেছে, মালয়েশিয়ার হাই কমিশন ও ট্যুরিজম মালয়েশিয়ার সহযোগিতায় এই খাদ্য উৎসব চলছে। উৎসবে অতিথিদের জন্য মালয়েশিয়া থেকে আগত খ্যাতনামা শেফ শাহ রিজাল উপস্থাপন করছেন নানান সুস্বাদু মালয়েশিয়ান খাবার। যার মধ্যে থাকবে নাসি লেমাক, সাতায়, লাকসা ও রেনডাং-এর মত জনপ্রিয় পদ। 

অতিথিদের জন্য রেনেসাঁ হোটেল দিচ্ছে ‘বাই ওয়ান গেট টু’ ডিনার অফার নির্দিষ্ট ব্যাংক পার্টনারদের কার্ডে, যা এই উৎসবকে উপভোগ করার এক দারুণ সুযোগ করে দিচ্ছে।

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, ম্যারিয়ট বনভয়-এর একটি অন্যতম প্রিমিয়াম লাইফস্টাইল হোটেল হিসেবে সবসময়ই আন্তর্জাতিক সংস্কৃতি ও রন্ধনশৈলী উদযাপনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে।  যেখানে ভোজন ও আতিথেয়তার মাধ্যমে প্রতিটি আয়োজন হয়ে ওঠে এক বিশেষ অভিজ্ঞতা।

রাতের মধ্যেই ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস 
  • ২১ নভেম্বর ২০২৬
মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন
  • ২১ নভেম্বর ২০২৬
হাসপাতালের তত্ত্বাবধায়কের বদলিতে ফুঁসছে ঝিনাইদহবাসী, আদেশ ব…
  • ২১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২১ নভেম্বর ২০২৬
পাবনায় মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ: সংঘর্ষ চলছে তিন দিন ধরে,…
  • ২১ নভেম্বর ২০২৬
বেসরকারি এক টেলিভিশনের ডিএমডি পুলিশি হেফাজতে
  • ২১ নভেম্বর ২০২৬