আনন্দ শোভাযাত্রায় ‘মুগ্ধর পানি’

১৪ এপ্রিল ২০২৫, ১০:১৮ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২২ AM
‘পানি লাগবে পানি?’ প্রতিকৃতি

‘পানি লাগবে পানি?’ প্রতিকৃতি © আমান উল্লাহ আলভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শোভাযাত্রার সূচনা হয়। শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ‘পানি লাগবে পানি?’ প্রতিকৃতি।

এছাড়াও এবারের আনন্দ শোভাযাত্রায় সুলতানি ও মুঘল আমলের ঐতিহ্য লালন করে মিছিলের সম্মুখভাগে পুলিশের সুসজ্জিত ১৮টি ঘোড়া ছিল। রঙিন মুখোশ, বিশালাকৃতির কাঠামোসহ লোকজ শিল্পে সাজানো মিছিলটি যেন রঙের নতুন আবহে সাজিয়ে দিয়েছে বাঙালির মন। এ ছাড়া একাধিক মাঝারি ও ছোট মোটিফও অংশ হয়েছে শোভাযাত্রার। রয়েছে ইলিশ, হাতি, ঘোড়া, বাঘ ও তরমুজ।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যে আয়োজিত শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর ও বাংলা একাডেমির সামনের রাস্তা পেরিয়ে পুনরায় চারুকলা প্রাঙ্গণে এসে শেষ হবে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬