আজ ৪ ঘণ্টা বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

১৪ এপ্রিল ২০২৫, ০৬:৫১ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২২ AM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ফটো

বাংলা নববর্ষ উপলক্ষে মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোর শাহবাগ ও টিএসসি স্টেশন দুটি বন্ধ থাকবে। 

রবিবার (১৩ এপ্রিল) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ–সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন: শহীদ আবু সাঈদকে ‘আত্মঘাতী জঙ্গি’ বললেন সেই বিতর্কিত রাষ্ট্রদূত

বিশেষ ঘোষণায় বলা হয়েছে, বাংলা নববর্ষ ১৪৩২ সুষ্ঠুভাবে উদ্‌যাপন উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রোরেল স্টেশন দুটি দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

১৯ জানুয়ারি ঘিরে উদ্যোগ, জাতীয়করণ নিয়ে ‘বড় সুখবর’ দিলেন সেল…
  • ২১ নভেম্বর ২০২৬
সশস্ত্র বাহিনীতে ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশ…
  • ২১ নভেম্বর ২০২৬
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থ…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো চাঁদের মাটিতে আলু ফলালেন বিজ্ঞানীরা 
  • ২১ নভেম্বর ২০২৬
অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বহাল ও আইএসআইবির বিরুদ্ধে তদন্তের …
  • ২১ নভেম্বর ২০২৬
রাতের মধ্যেই ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস 
  • ২১ নভেম্বর ২০২৬