মার্চ ফর গাজায় যাওয়ার পথে ২ মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ১৩

১২ এপ্রিল ২০২৫, ০১:৩৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৭ AM
২ মাইক্রোবাসের সংঘর্ষে আহত ১৩

২ মাইক্রোবাসের সংঘর্ষে আহত ১৩ © সংগৃহীত

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাঈলের ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১১ জন জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন- জামালপুরের ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মো. সফিকুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, মিনহাজুল ইসলাম, মাহমুদুর হাসান মিস্টার, হাফেজ মঞ্জরুল ইসলাম, খুরশেদ আলম, হাফেজ ফেরদৌস, জুবায়ের। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই জামালপুরের জেলার মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী বলে জানা গেছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সকালে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মাদারগঞ্জ উপজেলা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার একটি টিম যাত্রা করে। বেলা ১১টার দিকে টাঙ্গাঈলেরর ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ১৩ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১১ জনকে জামালপুর হাসপাতালে ভর্তি নিয়ে গেছে। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ময়মনিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনিছুর আশেকীন বলেন, সকালে একটি দুর্ঘটনার খবর পেয়েছি। এটি ধনবাড়ী এলাকার ঘটনা। আহতদের কয়েকজন জামালপুর হাসপাতালে ভর্তি আছে।

ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতারে বাধা দিতে গিয়ে সংঘর্ষে আহত বিএনপি নে…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081