বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

১২ এপ্রিল ২০২৫, ১০:১৭ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৯ AM
হাসপাতাল

হাসপাতাল © সংগৃহীত

বড় অঙ্কের বিনিয়োগে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। ২ দশমিক ২ বিলিয়ন ডলার বা ২৬ হাজার কোটি টাকা ব্যয়ে এই হাসপাতাল বানাচ্ছে কোম্পানিটি।

২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের আধুনিক এই হাসপাতালের নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুমতাজুর রহমান দাউদ।

রাজধানীতে চার দিনের বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই যুগান্তকারী বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন মুমতাজুর রহমান দাউদ।

তিনি বলেন, এর ফলে ভারতে চিকিৎসার জন্য যাওয়ার হার অনেকাংশ কমে আসবে, বাড়বে বাংলাদেশের রিজার্ভ। ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই পরিকল্পনার মধ্যে রয়েছে নার্সিং বিশ্ববিদ্যালয় এবং শিল্প-কারখানা স্থাপন। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে নতুন মাত্রা যোগ হবে।

স্বাস্থ্য খাতে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করে একটি আধুনিক হাসপাতাল কমপ্লেক্স এবং বিশেষায়িত নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন ড. দাউদ।

এ ছাড়া ট্রাফিক জট এড়াতে রোগী পরিবহনের জন্য হেলিকপ্টার সেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close