৯ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

০৬ এপ্রিল ২০২৫, ০৭:৪০ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৬ AM
বাংলাদেশ সচিবালয়

বাংলাদেশ সচিবালয় © ফাইল ছবি

ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে আজ রবিবার (৬ এপ্রিল) থেকে খুলছে সরকারি অফিস। আজ থেকে সরকারি অফিস, উচ্চ ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রোজার আগের সময় ধরে চলবে।

গত ২৮ মার্চ থেকে শনিবার পর্যন্ত টানা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। ঈদ শেষে শুক্রবার থেকে কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষ। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ঈদের আগে গত ২৮ মার্চ (শুক্রবার) ছিল শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হয় ঈদুল ফিতরের ছুটি। টানা পাঁচদিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) ছিল ২ এপ্রিল পর্যন্ত।

আরো পড়ুন: ছাত্রদল নেত্রীকে ধর্ষণ-হত্যার হুমকি, বৈষম্যবিরোধী-এনসিপির ৫ নেতাকর্মীর বিরুদ্ধে জিডি

এরপর মাঝে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি। রোজা ও ঈদের ছুটি শেষে আগের নিয়মে ফিরছে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। 

রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। রবিবার থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬
জামাইয়ের কুড়ালের আঘাতে শাশুড়ি নিহত, জামাই আটক
  • ২২ আগস্ট ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউ…
  • ২২ আগস্ট ২০২৬