জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

০৪ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৫ AM
ঈদুল আজহা

ঈদুল আজহা © সংগৃহীত

মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর গত ৩১ মার্চ বিদায় নিয়েছে, আর এখন শুরু হয়েছে ঈদুল আজহার অপেক্ষা, যা কোরবানির ঈদ হিসেবেও পরিচিত। এই ঈদ উদযাপনের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে আরব আমিরাতের 'আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি'।

সংস্থাটি জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। ২৮ মে জিলহজ মাসের প্রথম দিন হবে, যার ফলে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে এবং ওই দিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত এটি আকাশে দৃশ্যমান থাকবে। এ সময় অর্ধচন্দ্রটি সহজেই দেখা যাবে।

যদি এই জ্যোতির্বিদ্যার তথ্য সঠিক হয়, তবে ৫ জুন হবে আরাফাতের দিন, যা পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিন ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।

তবে, যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায়, তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন। বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর ঈদ উদযাপিত হয়, সুতরাং এখানে ঈদ হবে ৭ অথবা ৮ জুন।

ঈদুল আজহা, কোরবানির ঈদ নামে পরিচিত, যেখানে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরবানি দেন। এটি হযরত ইব্রাহিম (আঃ) এর একটি মহান আত্মত্যাগের স্মরণে পালন করা হয়, যিনি আল্লাহর আদেশে নিজ ছেলেকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন।

সূত্র: গালফ নিউজ

ট্যাগ: ঈদ
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬