শ্রীপুরে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড, আড়াই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

০৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
চলন্ত ট্রেনে আগুন

চলন্ত ট্রেনে আগুন © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনের জেনারেটর বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আড়াই ঘণ্টারও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। এক পর্যায়ে বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনের জেনারেটরের বগিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ট্রেনটি থামানো হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের আগুন নিভায়। এসময় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটির সরিয়ে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।  

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাদির-উজ-জামান জানান, আগুন লাগার পর দ্রুত ট্রেনটি থামিয়ে দেওয়া হয়, ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটি সরিয়ে নেওয়ার পর দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইনস্পেক্টর মো. বেলাল আহমেদ জানান, জেনারেটরের অতিরিক্ত তাপ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।

ট্যাগ: আগুন
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬