আজ সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

০২ এপ্রিল ২০২৫, ১১:২৮ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৪ PM
গ্যাসের চুলা

গ্যাসের চুলা © সংগৃহীত

তিতাস গ্যাস টিঅ্যান্ডডি পিএলসির আমিনবাজার ডিআরএসে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। আজ বুধবার (২ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা সাভার ও হেমায়েতপুর এলাকা এবং ঢাকা মহানগরীর আমিনবাজার, মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারীবাগ, কামরাঙ্গীরচর এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

আরও পড়ুন: চট্টগ্রামে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বেড়ে ১০

এ ছাড়া কেরাণীগঞ্জ (খোলামুড়া থেকে কলাতিয়া, হযরতপুর) হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ট্যাগ: গ্যাস
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬
১৯ জানুয়ারি ঘিরে উদ্যোগ, জাতীয়করণ নিয়ে ‘বড় সুখবর’ দিলেন সেল…
  • ২১ নভেম্বর ২০২৬