ঈদের জামাতে দ্রুত নির্বাচন চেয়ে দোয়া প্রার্থনা

৩১ মার্চ ২০২৫, ১২:৩৭ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১১ PM
 ঈদের নামাজ

ঈদের নামাজ © সংগৃহীত

পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতে দ্রুত সময়ের মধ্যে একটি সুন্দর নির্বাচনের জন্যও প্রার্থনা করা হয়েছে। এসময় দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। 

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরে বাংলা নগরের এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের এ আয়োজন করে সিটি কর্পোরেশন। 

জামাতের ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

মুনাজাতে গোলাম মোস্তফা বলেন, যারা এত সুন্দর একটি ঈদ জামাতের আয়োজন করেছে আগামীতে তাদের আরও বড় পরিসরে আয়োজনের তৌফিক দিক। তাদের নেক হায়াত দান করুক।

তিনি আরো বলেন, এখানে উপদেষ্টারা আছেন। দেশের শান্তি প্রতিষ্ঠায় তারা কাজ করছেন। আমরা প্রার্থনা করি, আগামীতে খুব দ্রুত সময়ের মধ্যে যেন তারা নির্বাচন দিতে পারেন।

ওয়াটারএইড নিয়োগ দেবে ইয়ং প্রফেশনাল, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৭ জুন ২০২৬
শার্শায় দুই বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ২
  • ১৭ জুন ২০২৬
আমরা আর জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেব না
  • ১৭ জুন ২০২৬
জেবা আমিনের পাশে দাঁড়ালেন জামায়াত এমপি মারদিয়া মমতাজ
  • ১৭ জুন ২০২৬
শ্রমিক থেকে কারখানার মালিক গাজীপুরের অহিদুল
  • ১৭ জুন ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ডিভিশনাল ম্যানেজার, আবেদ…
  • ১৭ জুন ২০২৬
×