মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন

২৮ মার্চ ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
ব্রিফিংয়ে কথা বলছেন মীর স্নিগ্ধ

ব্রিফিংয়ে কথা বলছেন মীর স্নিগ্ধ © সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। শুক্রবার (২৮ মার্চ) এক বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি। 

মীর স্নিগ্ধ জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে একটি অধিদপ্তর করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই অধিদপ্তরের নাম ‘জুলাই অভ্যুত্থান অধিদপ্তর’। সেই অধিদপ্তরটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। এ অধিদপ্তরের কাজ হলো জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ এবং আহতদের    সরকারিভাবে পুনর্বাসনসহ পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করা।

তিনি আরও জানান, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় সেপ্টেম্বরের ১০ তারিখে। আজকে পর্যন্ত ৭৪৫ জন শহীদ পরিবারকে ৩৭ কোটি ২৫ লাখ টাকা সহায়তা করতে পেরেছি। গেজেটভুক্ত শহীদ পরিবারের মধ্যে ৮৭.১৩ শতাংশ পরিবারের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। আহতদের মধ্যে ৫ হাজার ৫৯৬ জনকে ৫৯ কোটি ৪১ লাখ টাকা সহায়তা করতে পেরেছি। তালিকাভুক্ত মোট আহতের ৩৮.৩৯ শতাংশের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। এখন পর্যন্ত সর্বমোট ৬ হাজার ৩৪১ জনকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 

কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা…
  • ১৭ জুন ২০২৬
রোহিঙ্গা প্রতবাসন‌ মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর নির্ভর…
  • ১৭ জুন ২০২৬
মাছ আমদানিতে শুল্কের কড়াকড়ি, বেনাপোল বন্দরে কমেছে ট্রাকের স…
  • ১৭ জুন ২০২৬
মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল?
  • ১৭ জুন ২০২৬
আন্তর্জাতিক জার্নাল র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বাকৃবির ‘জাভার’, এ…
  • ১৭ জুন ২০২৬
যুক্ত আরও এক মডেল, এবার ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে প…
  • ১৭ জুন ২০২৬
×