সীমান্তে হত্যার শিকার ফেলানীর পরিবার পেল সরকারের ঈদ উপহার

২৭ মার্চ ২০২৫, ০৭:২৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
ঈদ উপহার পেলেন ফেলানীর বাবা

ঈদ উপহার পেলেন ফেলানীর বাবা © টিডিসি ফটো

কুড়িগ্রাম সীমান্তে নির্মমভাবে হত্যার শিকার ফেলানীর পরিবারকে ঈদ উপহার দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় আর্থিক সহায়তা ও ঈদ উপহার তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ফেলানীর বাবা নুর ইসলামের হাতে ৩০ হাজার টাকার চেক, ঈদের পোশাক ও খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) নুসরাত সুলতানা। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম ও জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মুহ. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

ঈদ উপহার পেয়ে ফেলানীর বাবা নুর ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, নগদ টাকা, পোশাক ও খাদ্যসামগ্রী পেয়ে খুব ভালো লাগছে। এবার স্ত্রী-সন্তানদের নিয়ে ভালোভাবে ঈদ পালন করতে পারবো। উপদেষ্টা স্যারসহ সবাইকে দোয়া করি।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬