আগের নামেই ফিরছে ‘জিয়া উদ্যান’

১৯ মার্চ ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৪ PM
জিয়া উদ্যান

জিয়া উদ্যান © সংগৃহীত

রাজধানীর শেরে-বাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল ‘জিয়া উদ্যান’-এর নাম পুনর্বহাল করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।  যুগ্ম সচিব নায়লা আহমেদ এ বিজ্ঞাপনে সই করেন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকের ১২.৩ অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরে-বাংলা নগর, ঢাকায় অবস্থিত ‘চন্দ্রিমা উদ্যান’-এর পরিবর্তিত নামকরণ ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হলো।

এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ‘জিয়া উদ্যান’-এর নাম পরিবর্তন করে ‘চন্দ্রিমা উদ্যান’ রাখা হয়েছিল। তবে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বের নাম ‘জিয়া উদ্যান’ ফিরিয়ে আনা হয়েছে।

রাজধানীর অন্যতম জনপ্রিয় এই স্থানটি জাতীয় সংসদ ভবনের পাশেই ৭৪ একর জমির ওপর বিস্তৃত। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি অবস্থিত, যা একটি মাজার কমপ্লেক্সে পরিণত হয়েছে। প্রতিদিন এখানে অসংখ্য দর্শনার্থী পরিবারসহ জিয়ারত করতে আসেন।

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬
বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন
  • ১৭ জুন ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবে…
  • ১৭ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প…
  • ১৭ জুন ২০২৬
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদোও, একাদশে আরও যারা
  • ১৭ জুন ২০২৬