‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান

১৮ মার্চ ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১১ AM
দৈনিক যায়যায়দিন পত্রিকা

দৈনিক যায়যায়দিন পত্রিকা © ফাইল ফটো

দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান। মঙ্গলবার (১৮ মার্চ) এ রায় ঘোষণা হয়। ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রকাশনা ও ছাপাখানা শাখা) নুসরাত নওশীন এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান পত্রিকা প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ করেন। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার পত্রিকার ডিক্লারেশন বাতিল করে।

অফিস আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকাটি প্রকাশের জন্য যে অনুমোদিত প্রেস রয়েছে সেখান থেকে ছাপা হচ্ছে না। কিন্তু প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে মর্মে শফিক রেহমান অভিযোগ জানান। এর পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পর এবং অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকাটি মুদ্রণের ডিক্লেয়ারেশন বা ঘোষণাপত্র বাতিল করা হয়।

আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রকাশে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩ এর ১০ ধারার লঙ্ঘন হয়েছে।

 

প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে কারিতাস, আবেদন শেষ ২২ এপ্র…
  • ১৭ এপ্রিল ২০২৬
চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রশাসনের অসহযোগিতায় প্রায় অকার্যকর হল সংসদ, ছাত্ররাজনীতির …
  • ১৭ এপ্রিল ২০২৬
যানজটে তীব্র গরমের কষ্ট কমাতে যা করবেন
  • ১৭ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়বে: প্রাথ…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ১৭ এপ্রিল ২০২৬