নিখোঁজের ৭ ঘণ্টা পর নদীতে মিলল শিশুর লাশ

১৮ মার্চ ২০২৫, ১০:১০ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১১ AM

© প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ী পাহাড়ি নদী চেল্লাখালীর পানিতে ডুবে নিখোঁজের ৭ ঘণ্টা পর আবির রহমান (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার চেল্লাখালি নদীতে খেলা করার সময় স্রোতের টানে শিশুটি ভেসে যায়। নিহত আবির ওই এলাকার শেখ ফরিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াবাড়ি এলাকার মাজম আলীর ছেলে মানিক (৪) ও আবির চেল্লাখালী নদীতে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত স্রোতের টানে শিশুরা গভীরে চলে গেলে তাৎক্ষণিক দেখে ফেলায় স্থানীয়রা মানিককে উদ্ধার করে। 

তবে ততক্ষণে আবির পানিতে তলিয়ে যাওয়ায় কেউ দেখতে পায়নি। কিন্তু বেশকিছু সময় আবিরকে না পেয়ে একপর্যায়ে মাছ ধরার জাল দিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। পরে নিখোঁজের সাত ঘণ্টা পর সন্ধ্যার দিকে আবিরের লাশ উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধার করে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে কারিতাস, আবেদন শেষ ২২ এপ্র…
  • ১৭ এপ্রিল ২০২৬
চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রশাসনের অসহযোগিতায় প্রায় অকার্যকর হল সংসদ, ছাত্ররাজনীতির …
  • ১৭ এপ্রিল ২০২৬
যানজটে তীব্র গরমের কষ্ট কমাতে যা করবেন
  • ১৭ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়বে: প্রাথ…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ১৭ এপ্রিল ২০২৬