মধ্যরাতে ঢাকাসহ ৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, সতর্ক সংকেত

১৭ মার্চ ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৫ AM
বজ্রসহ বৃষ্টি

বজ্রসহ বৃষ্টি © সংগৃহীত

ঢাকা সহ দেশের ৬টি অঞ্চলে মধ্যরাত ১টার মধ্যে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৭ মার্চ) বিকেলে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতিতে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, সোমবার বিকেল ৩টার পর ঢাকার আজিমপুর, নিউমার্কেট, কলাবাগান, আসাদগেটসহ ধানমন্ডির বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়, যার ফলে তাপমাত্রা কমে যায় এবং রাজধানীবাসী কিছুটা স্বস্তি অনুভব করেন।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬