ডিএমপি

নারীর প্রতি সহিংসতার ঘটনা হেল্প অ্যাপে জানালেই সেটা এফআইআর হবে

১৫ মার্চ ২০২৫, ০২:১০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা হেল্প অ্যাপে লিপিবদ্ধ হলে তৎক্ষণাৎ সেটি এফআইআর হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনারের বরাতে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের ‘হটলাইন’ সেবার পাশাপাশি ‘শর্টকোড’ চালুর সিদ্ধান্ত হয়েছে। পুলিশের ডিজিটাইজেশনে সরকারের চার উদ্যোগের মধ্যে এটি অন্যতম। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে  বলা হয়, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, বাংলাদেশ পুলিশের সব ধরনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কমান্ড অ্যাপ তৈরির কাজ হাতে নিয়েছে সরকার। অভিযোগ ব্যবস্থাপনার জন্য ইন্সিডেন্টস ট্র্যাকিং সফটওয়্যার, নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড, অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি), অনলাইনে বা শর্টকোডের মাধ্যমে মামলা বা এফআইআরসহ বহুবিধ আধুনিকায়নের কাজও শুরু হয়েছে।

মধ্যপ্রাচ্যের সাগরে হামলার শিকার বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬