বিজিবি সদর দপ্তরে আগুন, নারী-শিশুসহ আহত ৪

১১ মার্চ ২০২৫, ০৭:৪৭ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫০ PM
আগুন

আগুন © প্রতীকী ছবি

রাজধানীর বিজিবি সদর দপ্তরের একটি আবাসিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এসময় দুই নারী ও দুই শিশুসহ ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

তিনি জানান, বিজিবি সদর দপ্তরে একটি আবাসিক কোয়ার্টারে ১০ তলা ভবনের ৮ তলায় আগুন লাগে সোমবার রাত ৯টা ২৫ মিনিটে। খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরবর্তীতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ৩টি ইউনিট যোগ দিয়ে রাত ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নারী ও দুজন শিশু ধোঁয়ার কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের এই ডিউটি অফিসার।

আরও তিন জেলার ১০০ বিদ্যালয়ে চালু হচ্ছে ‘খান একাডেমি বাংলাদে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় আটকের পর দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ২২ কিশোর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের চ্যাট লিকের ভয়, চালু করুন এই তিন সেটিংস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাস ড্রাইভারের অবহেলায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ যাত্রীর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসায় বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিল মাদ্রাসা অধিদপ্তর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় ১৮তম হওয়া পারভেজ বিজেএস পরীক্ষায় হলে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬