উদ্বোধনের সময় প্রধান অতিথিকে নিয়েই ভেঙে পড়লো সেতু!

০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৪২ PM
প্রধান অতিথিকে নিয়ে ভেঙে পড়ল ব্রিজ

প্রধান অতিথিকে নিয়ে ভেঙে পড়ল ব্রিজ © সংগৃহীত

নদী পারাপারের সুবিধার্থে বহুল প্রত্যাশিত সেতু উদ্বোধন হবে। প্রধান অতিথি ফিতা কেটে সেতুর উদ্বোধন করবেন। কিন্তু ফিতা কাটার সাথে সাথেই কর্মকর্তাদের নিয়ে সেতু ভেঙে দুভাগ হয়ে যাওয়ার ঘটনা খুবই হাস্যকর।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক ভিডিও প্রকাশিত হয়েছে যা নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ঘটনাটি ঘটেছে আফ্রিকার গণপ্রজাতান্ত্রিক দেশ কঙ্গোতে। কঙ্গোর স্থানীয় গণমাধ্যম ‘খামা’র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি

ভিডিওটিতে দেখা যায়, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে সেতুর ওপর দাঁড়িয়ে রয়েছেন কর্মকর্তারা। কেবল ফিতা কাটলেই শেষ হবে অনুষ্ঠান। কিন্তু প্রধান অতিথি ফিতা কাটার সাথে সাথেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। উপস্থিত নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গেই ভুক্তভোগীদের উদ্ধার করেন।

আরও পড়ুন: জাবির ২য় মেধাতালিকা ১৩ সেপ্টেম্বর।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বর্ষাকালে বাসিন্দাদের নদী পারাপারে সুবিধার জন্য সেতুটি তৈরি করা হয়েছিল। এতদিন যে অস্থায়ী অবকাঠামো ব্যবহার করে নদী পার হতেন স্থানীয়রা, সেটি প্রায়ই ভেঙে পড়তো। তাই বর্ষাকালে স্থানীয়দের নদী পার হতে সাহায্য করার জন্য ছোট সেতুটি তৈরি করা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ওজনের কারণে ভেঙে পড়েছে সেতুটি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এর গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন।

তবে এমন ঘটনায় উপহাস করেছেন অনেক নেটিজেন। এই প্রকল্পে সম্ভাব্য দুর্নীতির দিকে ইঙ্গিত করে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, এই সেতুর খরচ লাখ লাখ ডলারের বেশি হলে অবাক হবেন না।

আরেকজন ব্যবহারকারী লিখেছেন, মনে হলো, ওই ফিতাটিই সেতুটিকে ধরে রেখেছিল।

এমবাপ্পের গোলে এগিয়ে বিরতিতে ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
অবশেষে এমবাপ্পের গোল, এগিয়ে গেল ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
অফসাইডে পর পোস্টে লেগে গোলবঞ্চিত এমবাপ্পে
  • ০১ জুলাই ২০২৬
অফসাইডে বাতিল এমবাপ্পের গোল
  • ০১ জুলাই ২০২৬
নরওয়ের ‘ভাইকিং রো’: ভাইরাল এই উদযাপনের নেপথ্যে কি
  • ০১ জুলাই ২০২৬
ইংল্যান্ডের সামনে ডিআর কঙ্গো, শেষ ষোলো নিশ্চিতের লড়াই আজ
  • ০১ জুলাই ২০২৬