জাবির ২য় মেধাতালিকা ১৩ সেপ্টেম্বর

০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩০ PM
জাবি

জাবি © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বিভিন্ন ইউনিটে ভর্তির কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। যা আগামী ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এর আগে, গত ৪ সেপ্টেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়।  

এদিকে জাবির প্রকাশিত প্রথম চূড়ান্ত মেধাতালিকা থেকে ভর্তি শেষে আগামী ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় চূড়ান্ত মেধাতালিকা ও মাইগ্রেশন প্রকাশ করবে ভর্তি কমিটি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে আসন ফাঁকা সাপেক্ষে ২য় মেধাতালিকা ও মাইগ্রেশন প্রকাশ করা হবে। এর আগে, গত ৩১ আগস্ট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয়। 

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, ‘অনলাইন ভর্তি প্রক্রিয়া আগামী ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। তবে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্নের পরপর ভর্তি নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় জমা দিতে হবে। এরপর আসন ফাঁকা সাপেক্ষে ২য় মেধাতালিকা প্রকাশ করা হবে। যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটেও (academic.juniv.edu) প্রকাশ করা হবে।’

তিনি আরও জানান, এখনো ভর্তি কার্যক্রম চলছে। তাই কতগুলো আসন ফাঁকা রয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিন একইসঙ্গে মাইগ্রেশন তালিকাও প্রকাশ করা হবে।  

আরও পড়ুন : ভর্তিযুদ্ধ শেষে স্নায়ুযুদ্ধে ভর্তিচ্ছুরা

ভর্তি নিশ্চিতকরণের জন্য শিক্ষার্থীকে ডাউনলোডকৃত ফরমের সাথে এসএসসি ও এইচএসসি/সমমান-এর মূল সনদপত্র, নম্বরপত্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার হতে সংগৃহীত মেডিকেল সনদপত্র। বিভাগ কর্তৃক সত্যায়নপূর্বক প্রত্যেকটির ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি এবং ডীন-এর মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে।

এদিকে জাবি ভর্তি কমিটি জানিয়েছে, ‘নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত কাগজপত্র জমা না দিলে ভর্তি বাতিলপূর্বক আসন শূন্য ধরে পরবর্তী মেধা তালিকা থেকে উক্ত শূন্য আসন পূরণ করা হবে।’

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬