এশিয়ার নোবেল র‌্যামন ম্যাগসেসে পুরস্কার জিতলেন চার জন

০১ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৮ PM
 র‌্যামন ম্যাগসেসে বিজয়ী ৪ জন

র‌্যামন ম্যাগসেসে বিজয়ী ৪ জন © সংগৃহীত

এ বছর এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার জিতলেন চারজন। ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এ পুরস্কারটি দিয়ে থাকে। তারা বুধবার তারা অনলাইনে এ বছরের জন্য চারজন বিজয়ীর নাম ঘোষণা করে। নভেম্বরে ম্যানিলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। 

১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় মারা যান ফিলিপাইনের প্রাক্তন প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসেসে। এশিয়ার মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, এমন মানুষদের সম্মান জানানোর জন্য তার পরের বছর এ পুরস্কারের প্রবর্তন করা হয়।

এ বছর যারা পুরস্কার জিতলেন তাদের মধ্যে একজন হলেন- ৫৪ বছর বয়সী মনোরোগ বিশেষজ্ঞ সোথেরা ছিম। ১৯৭০-এর দশকে কম্বোডিয়ায় খেমার রুজের শাসনামলে প্রায় ২০ লাখ মানুষকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। খেমার রুজ শাসনামলের ভয়াবহ নির্যাতন থেকে বেঁচে যাওয়াদের একজন হলেন সোথেরা ছিম। 

আরও পড়ুন: টাইগার ওপেনিংয়ে পরিবর্তনের ইঙ্গিত, ফিরতে পারেন সাব্বির!

তাদের মধ্যে খেমার গণহত্যা থেকে বেঁচে যাওয়া মানুষের কল্যাণে কাজ করার জন্য কম্বোডিয়ার মনোবিজ্ঞানী চিহিমকে এই পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে ফিলিপাইনের ডাক্তার বারমাডেট জে মাদ্রিদকে শিশুদের অধিকার নিয়ে কাজ করার জন্য সম্মানিত করা হয়। আর এ বছর র্যামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় জাপানের তাদাশি হাট্টোরিকে বিমান ভাড়ার মূল্যে দরিদ্র ও দরিদ্রদের চোখের যত্ন দেওয়ার জন্য। অন্যদিকে, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড গেল চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেঞ্চেগিবকে।

খেমার রুজ শাসনামলে নির্যাতিতদের জন্য পরবর্তীতে নিজেকে উজার করে দেন এই সোথেরা ছিম। ওই নির্যাতন থেকে বেঁচে যাওয়া বহু মানুষকে ‘ব্রোকেন কারেজ’ সিন্ড্রোমে আক্রান্ত; যা অনেকা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মতো। 

ইন্দোনেশিয়ার দূষিত জলপথ পরিষ্কার করার প্রচেষ্টার জন্য এই পুরস্কার পেয়েছেন ২৭ বছর বয়সী ফরাসি পরিবেশকর্মী এবং চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগিব।  

বেনচেগিব এবং তার ভাই বিশ্বের অন্যতম দূষিত নদী সিটারামের আবর্জনা পরিষ্কারের জন্য প্লাস্টিকের বোতল এবং বাঁশ দিয়ে বিশেষ ধরনের নৌকা তৈরি করেছেন। 

জাবিতে শিবিরের ইফতারে খাবার সংকট, বঞ্চিত অর্ধেকের বেশি শিক্…
  • ০৪ মার্চ ২০২৬
‘আমেরিকায় বাড়ি কিনেছে’ খবরে আসিফ নজরুল বললেন—হাসব না কাঁদব …
  • ০৪ মার্চ ২০২৬
খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত
  • ০৪ মার্চ ২০২৬
তুরস্কে অবস্থিত ন্যাটোর ঘাঁটি লক্ষ্যে করে ইরানের হামলা
  • ০৪ মার্চ ২০২৬
বাংলাদেশ সফরের আগে পাকিস্তান টিম ম্যানেজমেন্টে বড় রদবদল
  • ০৪ মার্চ ২০২৬
১ হাজারের অধিক ছাত্রীকে ইফতার করাল বাকৃবি ছাত্রশিবির
  • ০৪ মার্চ ২০২৬