আজ ভেঙে ফেলা হবে ভারতের বিতর্কিত টুইন টাওয়ার

২৮ আগস্ট ২০২২, ১১:২৪ AM
অ্যাপেক্স এবং সিয়ানে

অ্যাপেক্স এবং সিয়ানে © ফাইল ছবি

সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতের উত্তরপ্রদেশের নয়ডার বিতর্কিত ‘সুপারটেক টুইন টাওয়ার’ ভেঙে ফেলা হবে আজ। রবিবার (২৮ আগস্ট) ভারতীয় সময় দুপুর আড়াইটায় মাত্র ৯ সেকেন্ডে এটি ভেঙে ফেলা হবে।

এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, টাওয়ার দুটি ভাঙতে দিতে হরিয়ানা থেকে আনা ডিনামাইটসহ ৩৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হবে। মুম্বাইয়ের একটি কোম্পানি এই কাজ করবে। এতে প্রায় ২০ কোটি রুপি খরচ হবে।

উল্লেখ্য, নয়ডার এই বিতর্কিত বহুতল ভবন দুটির নাম অ্যাপেক্স এবং সিয়ানে। এগুলোর মধ্যে একটির উচ্চতা ১০৩ মিটার। দ্বিতীয়টির উচ্চতা ৯৭। নয়ডা ও গ্রেটার নয়ডা যাওয়ার রাস্তার সংযোগস্থলে এই টাওয়ার গড়ে উঠে।

আরও পড়ুন: সকালে মারধর করেন বাবা, দুপুরে ১০ তলা থেকে লাফ সানজানার।

২০০০ সালের মাঝামাঝি এই টাওয়ার তৈরির কাজ শুরু হয়। এখানকার ফ্ল্যাটের দাম ছিল বর্তমানে ১ কোটি থেকে ৩ কোটি পর্যন্ত। ১৪টি ৯ তলা টাওয়ার তৈরির কথা ছিল প্রথমে। কিন্তু ২০১২ সালের পরে সব বদলে গেল। ৯ তলার জায়গায় ১১ তলা ১৫টি বিল্ডিং হওয়া শুরু হয়। তারপর শুরু হয় ৪০ তলা দুটি টাওয়ার।

প্রথমে বলা হয়েছিল সবুজ এলাকা থাকবে ফ্ল্যাটের সামনে। আর সেই সবুজ ধ্বংস করেই উঠল গগনচুম্বী টাওয়ার। এরপর বাসিন্দারা ওই দুই টাওয়ারকে বেআইনি দাবি করে লড়াই শুরু করেন। প্রায় দু দশক ধরে স্থানীয়দের সঙ্গে সুপারটেকের আইনি লড়াই চলে।

এলাহাবাদ হাইকোর্ট ওই টাওয়ার ভাঙার নির্দেশ দিয়েছিল। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় সুপারটেক। শেষ পর্যন্ত এটি ভেঙে ফেলার নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট সেই।

সূত্র: এনডিটিভি

ট্যাগ: ভারত
এমবাপ্পের জোড়া ম্যাজিকে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে বিদায়ে নেদারল্যান্ডস কোচের পদত্যাগ 
  • ০১ জুলাই ২০২৬
গোল্ডেন বুটের দৌড়ে মেসির সমান এমবাপ্পে
  • ০১ জুলাই ২০২৬
বারকোলার গোলে ব্যবধান দ্বিগুণ করল ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
নকআউটে ইতিহাস গড়লেন এমবাপ্পে, ছাড়ালেন রোনালদোকেও
  • ০১ জুলাই ২০২৬
এমবাপ্পের গোলে এগিয়ে বিরতিতে ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬