সকালে মারধর করেন বাবা, দুপুরে ১০ তলা থেকে লাফ সানজানার

২৮ আগস্ট ২০২২, ১০:৪৭ AM
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজানা মোসাদ্দিকা ও তার লেখা চিরকুট

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজানা মোসাদ্দিকা ও তার লেখা চিরকুট © সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজানা মোসাদ্দিকাকে শারীরিক ও মানসিক নির্যাতনে হত্যার অভিযোগ তুলেছেন তার মা। শনিবার (২৭ আগস্ট) দুপুরে ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি। চিরকুটে বাবাকে ‘পশু’ ও ‘রেপিস্ট’ উল্লেখ করেছেন ওই ছাত্রী।

সানজানা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী। পুলিশ জানায়, শনিবার দুপুরে দশতলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন সানজানা। ঘটনার পর প্রথমে উত্তরার একটি হাসপাতাল ও পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে মারা যান সানজানা। 

মা বলেন, সকাল ১১টার দিকে তার বাবা মেয়েকে মারধর করেন। অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। দ্বিতীয় বিয়ে করার পর সমস্যা বাড়তে থাকে। মেয়ের কথায় থানায় জিডি করতে যানন। কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর পান।

আরো পড়ুন: চিরকুট লিখে আত্মহত্যা করা সেই তরুণী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, এটি হত্যা না আত্মহত্যা, তদন্তের মাধ্যমে জানা যাবে। তার ঘরে মানসিক চিকিৎসার প্রেসক্রিপশন পাওয়া গেছে।

এদিকে, রোববার (২৮ আগস্ট) সকাল ১১টায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সানজানার হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হবে।

নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২২ বছর বয়সী তরুণের
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950