মার্কিন হামলায় আল-কায়েদা নেতা জাওয়াহিরি নিহত

০২ আগস্ট ২০২২, ০৯:১৯ AM
আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি

আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি © বিবিসি

আফগানিস্তানে সিআইএ-এর ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ তথ্য জানিয়েছেন। রোববার ভোরে রাজধানী কাবুলে জাওয়াহিরির আস্তানায় সিআইএ হামলা চালায়।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সন্ত্রাসী নেতা আর জীবিত নেই। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, কাবুলে সিআইএ-এর হামলায় যিনি নিহত হয়েছেন, তিনি জাওয়াহিরি বলে গোয়েন্দা তথ্যে নিশ্চিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সব নাগরিক আর জাতীয় নিরাপত্তার জন্য জাওয়াহিরি হুমকি ছিলেন।

আরো পড়ুন: দরজা ভেঙে পাওয়া গেল মেডিকেল ছাত্রীর নিথর ঝুলন্ত দেহ

পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো হামলায় আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ২০১১ সালের ২ মে নিহত হন। এরপর আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনটির জন্য এটিই সবচেয়ে বড় আঘাত।

বিমান ছিনতাই করে ২০০১ সালে নিউ ইয়র্কের টুইন টাওয়ার, পেন্টাগন ও পেনসিলভানিয়ায় আত্মঘাতী হামলায় তিন হাজারের বেশি মানুষকে হত্যার অন্যতম পরিকল্পনাকারী বিবেচনা করা হয় মিশরীয় চিকিৎসক জাওয়াহিরিকে। তিনি সে সময় ছিলেন লাদেনের শীর্ষ উপদেষ্টা।

ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬