তরুণীর মুখে তা দেওয়া গোঁফ, বললেন—এটিই তার আত্মপরিচয়

২৬ জুলাই ২০২২, ১২:৩৭ PM
ভারতের কেরালার কন্নুর জেলার তরুণীর শয়জা

ভারতের কেরালার কন্নুর জেলার তরুণীর শয়জা © আনন্দবাজার

নারীরাও যে স্বচ্ছন্দে গোঁফে তা দিতে পারেন, তা দেখিয়ে দিলেন ভারতের কেরালার এক তরুণী। সেখানকার কন্নুর জেলার বাসিন্দা তরুণীর নাম শয়জা। বিশাল আকৃতির গোফ নিয়ে তিনি এখন আলোচনার কেন্দ্রে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ৩৫ বয়সী শয়জার মুখে অনেক আগে থেকেই হালকা গোঁফের রেখা দেখা যেত। বছর পাঁচেক আগে সেই রেখা পুরু হতে থাকে। অন্যরা ভ্রু কুঁচকালেও নিজের গোঁফ দারুণ পছন্দ হয়ে যায় তাঁর।

তিনি সিদ্ধান্ত নেন, মতেই গোঁফ কাটবেন না তিনি। শয়জা জানিয়েছেন, তাঁর গোঁফকে এতই ভালবাসেন যে, মাস্ক পরার প্রচলন হওয়ার বিমর্ষ হয়ে পড়েছিলেন তিনি। মাস্ক পরলে ঢাকা পড়ে যাবে ভেবে বেদনাহত হন তিনি।

আরো পড়ুন: এবার নারী পরীক্ষার্থীদের ওড়না সরানোর নির্দেশ নিয়ে তোলপাড়

নিজের গোঁফকে ভালবাসলেও লড়াইটা সহজ ছিল না শয়জার। লোকের টিটকিরিও শুনতে হয়েছে, এসেছে কামিয়ে ফেলার পরামর্শও। তবু দমেননি তিনি। সাফ কথা, গোঁফ তার আত্মপরিচয়ের অঙ্গ। দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগেছেন তিনি। ইতিমধ্যেই ছয়টি অস্ত্রোপচার হয়েছে তাঁর।

বিভিন্ন রোগকে হারিয়ে ফিরে আসাই বেঁচে থাকার অনুপ্রেরণা শয়জার। তাই নিজের মতো করে বাঁচতে চান বলেই জানিয়েছেন তিনি।

বিএনপির শোভাযাত্রায় হামলার মামলায় শিবির নেতা গ্রেফতার
  • ০১ জুলাই ২০২৬
অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহারে বেকারীতে সিলগালা
  • ০১ জুলাই ২০২৬
ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন হালান্ড
  • ০১ জুলাই ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া কার্যকর আজ থেকে
  • ০১ জুলাই ২০২৬
গলায় বাদাম আটকে প্রাণ গেল শিশু মানহার
  • ০১ জুলাই ২০২৬
বছরজুড়ে অনলাইনে দেওয়া যাবে আয়কর রিটার্ন, না দিলে বিপদে পড়বে…
  • ০১ জুলাই ২০২৬