চার হাজার কোটি ডলার হারালো ফেসবুক টুইটারসহ ৫ সোশ্যাল মিডিয়া

২৪ জুলাই ২০২২, ১১:৩৫ AM
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের লোগো

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের লোগো © ইন্টারনেট

অর্থনৈতিক মন্দার শঙ্কায় প্রায় সব সামাজিক যোগাযোগমাধ্যমের শেয়ারে বড় ধরনের পতন ঘটেছে। এর মধ্যে পিন্টারেস্ট ইনকরপোরেশনের শেয়ার দর কমেছে ১১ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া ফেসবুকের মেটা প্ল্যাটফর্মের ৫ দশমিক ৬ শতাংশ, গুগলের অ্যালফাবেটের ৩ দশমিক ৩ শতাংশ কমেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, টুইটার ও স্ন্যাপচাট জানিয়েছে, অর্থনৈতিক মন্দার শঙ্কায় বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দেওয়া কমিয়ে দিয়েছে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমের শেয়ার মূল্য কমছে।

তবে টুইটারের শেয়ারের দরপতনের জন্য টেসলার প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্কের সঙ্গে আইনি লড়াইকে দায়ী করেছে টুইটার। তাদের শেয়ার পড়ে গেছে শূন্য দশমিক ১ শতাংশ।

স্ন্যাপচ্যাট জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়িয়েছে। এ পরিস্থিতিতে ব্যয় কমাচ্ছে বিজ্ঞাপনদাতারা। শ্রমিক সংকটে ভুগছে অনেক প্রতিষ্ঠান। এছাড়া সরবরাহ ব্যবস্থাও বাধার মুখে পড়ছে। সবমিলিয়ে স্ন্যাপের শেয়ার দর কমেছে ৩৬ দশমিক ৪ শতাংশ।

আরো পড়ুন: গুগলে চাকরি পেলেন জাবির আরাফ

শেয়ার দর কমায় পিন্টারেস্ট, মেটা, টুইটার, অ্যালফাবেট ও স্ন্যাপচ্যাট বাজার মূল্য হারিয়েছে ৪২ বিলিয়ন বা চার হাজার ২০০ কোটি ডলার। আগামী সপ্তাহে দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করবে মেটা ও অ্যালফাবেট। সেই প্রতিবেদনে এর প্রভাব দেখা যাবে।

আরবিসি ক্যাপিটাল মার্কেট জানিয়েছে, বিজ্ঞাপনদাতারা ভবিষ্যতে আরও খরচ কমাবে। ফলে সোশ্যাল মিডিয়ার শেয়ারবাজারে মন্দা বহাল থাকবে বলে প্রতিষ্ঠানটি মনে করছে।

আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950