দু’বছর পর চোখ খুলে নারী বললেন—হত্যা করতে চেয়েছিল ভাই

১৮ জুলাই ২০২২, ১০:২৮ AM
যুক্তরাষ্ট্রে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে ভাইকে গ্রেফতার করেছে পুলিশ

যুক্তরাষ্ট্রে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে ভাইকে গ্রেফতার করেছে পুলিশ © প্রতীকী ছবি

দুই বছর কোমায় ছিলেন এক নারী, বাঁচার আশা ছিল না। তবে অভাবনীয় ঘটনা ঘটল। হঠাৎই চোখ মেললেন তিনি। চোখ খুলতেই চাঞ্চল্যকর তথ্য দিলেন। বললেন, দুই বছর আগে তার ওপর হামলা চালিয়েছিলেন ভাই। যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তার ভাইকে।

২০২০ সালের জুনে বাড়িতে ওয়ান্ডা পামার নামে ৫১ বছর বয়সী ওই নারীকে হত্যার চেষ্টা করেন তাঁরই বাই। রক্তাক্ত অবস্থায় ঘরের সোফা থেকে তাকে উদ্ধার করা হয়। প্রথমে পুলিশ ভেবেছিল, মৃত্যু হয়েছে ওই নারীর। পরক্ষণেই ভুল ভাঙে, দেখেন শ্বাস নিচ্ছেন মহিলা। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

জ্যাকসন কান্ট্রি শেরিফের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়ান্ডাকে যখন উদ্ধার করা হয়, তখন আঘাতের চিহ্ন ছিল তার শরীকে। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা যায়নি।

আরো পড়ুন: বাংলাদেশে গোলা-বারুদ নিয়ে আসার পথে কার্গো বিমান বিধ্বস্ত

প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন, অভিযুক্ত ড্যানিয়েলকে ওই নারীর বাড়িতে দেখা গিয়েছিল। পরের দিনই ওয়ান্ডাকে উদ্ধার করা হয়। তবে কোনও সিসি টিভি ফুটেজ পাওয়া যায়নি। ঘটনার পর একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কারও বিরুদ্ধেই তথ্যপ্রমাণ না পাওয়ায় পদক্ষেপ নিতে পারেনি পুলিশ। সে কারণে রহস্যের কিনারা করতে পারেননি তদন্তকারীরা।

কয়েক সপ্তাহ আগে ফোন করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জ্ঞান ফিরেছে ওয়ান্ডার, কথা বলতে পারবেন। এরপরই তার সঙ্গে দেখা করেন তদন্তকারীরা। হ্যাঁ ও না বলে উত্তর দিয়েছেন তিনি। এতেই ড্যানিয়েলের কথা জানা যায়। খুনের চেষ্টার অভিযোগে মামলায় গ্রেফতার করা হয়েছে ড্যানিয়েলকে।

আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950