ফিল্মি স্টাইলে ছাত্রীকে প্রেমের প্রস্তাব, বরখাস্ত হলেন শিক্ষক

০৮ জুলাই ২০২২, ১২:৪৪ AM
ভািইরাল হওয়া ভিডিও থেকে নেওয়া

ভািইরাল হওয়া ভিডিও থেকে নেওয়া © সংগৃহীত


কথায় আছে প্রেমের ফাঁদ পাতা ভুবনে। কে কখন কার প্রেমে পড়বেন, তা আগে থেকে বলা কঠিন। কারও প্রতি অনুভূতি তৈরি হলে তা চেপে না রেখে প্রকাশ করাই শ্রেয়। কিন্তু মনের কথা জানাতে গিয়ে চাকরি খোয়াতে হবে কে জানত! 

হাঁটু মুড়ে, ফুল দিয়ে ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে বরখাস্ত হলেন শিক্ষক। ক্লাস চলাকালীন ছাত্রীকে প্রেম প্রস্তাব দেন ওই শিক্ষক। শাস্তি পেয়েছেন প্রেমিকা ছাত্রীও। ঘটনাটি ঘটেছে ভারতের আসামের ধামাজি শহরে।

ছাত্রীকে প্রেম প্রস্তাব দেওয়ার অভিযোগে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা প্রশিক্ষণ কেন্দ্রের একজন শিক্ষককে বরখাস্ত করা হয়। 

ওই প্রশিক্ষকের নাম মনোজ কুমবাং। তিনি যে ছাত্রীকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন, ওই প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাকেও বরখাস্ত করা হয়েছে।

সত্যিকারের ফিল্মি স্টাইলে, মনোজ কুমবাং ক্লাসরুমের মাঝখানে এক হাঁটু মুড়ে অন্য প্রশিক্ষণার্থীদের সামনে মেয়েটিকে প্রস্তাব দেন। সেই সময় কিছু ছাত্র তাদের স্মার্টফোনে নাটকীয় মুহূর্তটি ভিডিও করে এবং ক্লিপটি দ্রুত ভাইরাল হয়ে যায়। কুম্বাংকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, তিনি যে ছাত্রীকে প্রস্তাব দিয়েছিলেন তাকেও বরখাস্ত করা হয়েছে।

রাজউক উত্তরা মডেল কলেজে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্বেচ্ছাসেবক দল সদস্য সচিবের নোংরা মন্তব্য, বিএনপির সাংগঠনি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় গাজীপ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ১-১০০০ থেকে ছিটকে ১০০১-১২০০, আর পাকিস্তানের কায়েদ আজম …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ৮ প্রধান শিক্ষককে বদলি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শান্তকে নিয়ে আশাবাদী বিসিবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬