পরিবারের সঙ্গে ঈদ করা হলো না নাহিদের

০৭ জুলাই ২০২২, ১২:৩৫ PM
নিহত নাহিদ ফেরদৌস

নিহত নাহিদ ফেরদৌস © সংগৃহীত

ঈদের ছুটিতে পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছিলেন নাহিদ। কিন্তু পরিবারের সঙ্গে আর ঈদ করা হলো না নাহিদের। বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল চালক নাহিদ ফেরদৌস (৩০)।

বুধবার (৬ জুলাই) রাতে খুলনা ঢাকা সড়কের সরকারি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ খুলনার খালিশপুর এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে। তিনি ঢাকার একটি জুতার ফ্যাক্টরিতে চাকরি করতেন।

আরও পড়ুন: হিমাচলে খাদে পড়ল বাস, স্কুল শিক্ষার্থীসহ নিহত ৯।

মোল্লারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) শেখ আবুল হাসান বলেন, ঢাকা থেকে ঈদের ছুটিতে বিকেলে মোটরসাইকেল যোগে খুলনার উদ্দেশে রওনা হন নাহিদ। রাতে খুলনা ঢাকা মহাসড়কের সরকারি পুকুর এলাকায় মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

রাজউক উত্তরা মডেল কলেজে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্বেচ্ছাসেবক দল সদস্য সচিবের নোংরা মন্তব্য, বিএনপির সাংগঠনি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় গাজীপ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ১-১০০০ থেকে ছিটকে ১০০১-১২০০, আর পাকিস্তানের কায়েদ আজম …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ৮ প্রধান শিক্ষককে বদলি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শান্তকে নিয়ে আশাবাদী বিসিবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬