হিমাচলে খাদে পড়ল বাস, স্কুল শিক্ষার্থীসহ নিহত ৯

০৪ জুলাই ২০২২, ১২:১১ PM
হিমাচলে খাদে পড়ল যাত্রীবাহী বাস

হিমাচলে খাদে পড়ল যাত্রীবাহী বাস © সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশের কুল্লু এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে স্কুল শিক্ষার্থীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়া গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কুল্লুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ বলেন, বাসটি সাইঞ্জ-এর দিকে যাচ্ছিল। সেটি জাঙলা গ্রামের কাছে একটি খাদে পড়ে যায় সকাল সাড়ে আটটার দিকে। জেলা কর্মকর্তা এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনা যখন ঘটে তখন ওই বাসে অন্তত ৪০ জন শিক্ষার্থী ছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে টুইট করে জানানো হয়, যারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারকে ২ লাখ রুপি করে দেওয়া হবে।

টুইটে বলা হয়, হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনায় নিহতদের জন্য ২ লাখ রুপি করে দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যারা আহত হয়েছেন তারা পাবেন ৫০ হাজার রুপি।

 
ট্যাগ: ভারত
মেট্রোরেলের ঢাবি স্টেশনে ৩ ঘণ্টা বন্ধ থাকবে আজ
  • ০১ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে পাবলিক পরীক্ষার খাতা দেখান শিক্ষকরা, যে …
  • ০১ জুলাই ২০২৬
মেক্সট বৃত্তি পেয়ে পিএইচডি করতে জাপান যাচ্ছেন মাভাবিপ্রবির …
  • ০১ জুলাই ২০২৬
এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে যা বললেন …
  • ০১ জুলাই ২০২৬
শিক্ষার নতুন কারিকুলাম ২০২৮ সালে: শিক্ষামন্ত্রী
  • ০১ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার জন্য তিন সেট প্রশ্ন তৈরি করা হয়েছে, বললেন …
  • ০১ জুলাই ২০২৬