স্কুলসহ ১১ দোকানে আগুন

০২ জুলাই ২০২২, ১২:৩২ PM
অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা বাজারে পৃথক অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান ও ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুড়ে গেছে। শুক্রবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় প্রথমে শাহিনের ইলেকট্রনিক দোকানে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ের আংশিকসহ ২টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। 

এরপরে শনিবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার সময়ে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে কাজ করছিল ফায়র সার্ভিসের ৩টি ইউনিট।

আরও পড়ুন: প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের।

স্থানীয়ের বরাতে জানা যায়, এ ঘটনায় ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানগুলোর বেশিরভাগই ফল ও মিষ্টির দোকান ছিলো। এ আগুনের সূত্রপাত ঘটে সত্তারের মিষ্টির দোকান থেকে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছিল। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২টি দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬