প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

০১ জুলাই ২০২২, ০৮:২৬ PM
প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের © সংগৃহীত

কুষ্টিয়ায় প্রতিমা বিসর্জনের সময় প্রতিবেশীর প্রাণ বাঁচাতে গিয়ে গড়াই নদীতে ডুবে দীপ্ত বাগচী (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১ জুলাই) দুপুরে উপজেলার মিলপাড়া তাজলক্ষী শ্মশানের  পেছনে গড়াই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

দীপ্ত বাগচী শহরের মিলপাড়া দোস্ত মোহম্মদ লেন এলাকার অরুন বাগচী বাপ্পির ছেলে ও কুমারখালী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবছরই মিলপাড়া সার্বজনীন পূজা মন্দিরে থাকা দূর্গা ঠাকুর তাজলক্ষী ঘাট শ্বশানের পিছন সংলগ্ন গড়াই নদীতে প্রতিমা বিসর্জন করা হয়। বরাবরের মতই এবারও প্রতিমা বিসর্জনে এলাকার কয়েকজন যুবক অংশ নেয়। এ সময় তাদের মধ্যে থাকা প্রতিবেশী অরিত্র নামে এক যুবক পানিতে ডুবে যাচ্ছিল। এমন সময় অরিত্রর প্রাণ বাঁচাতে গিয়ে দীপ্ত বাগচী নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: এক কলেজের ১৬ শিক্ষার্থী বুয়েটে

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম জানান, দীপ্ত বাগচী নামে ওই কলেজ ছাত্রকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছিল। তার মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার (ওসি) ছাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬