পাকিস্তানি প্রেমিকের কাছে যেতে যা করলেন ভারতীয় শিক্ষিকা

২৮ জুন ২০২২, ০৮:৪০ AM
ভারতীয় শিক্ষিকা ফিজা খান

ভারতীয় শিক্ষিকা ফিজা খান © টাইমস অব ইন্ডিয়া

পাকিস্তানি প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হয়েছেন ২৪ বছর বয়সী ভারতীয় এক স্কুলশিক্ষিকা। ওয়াঘা সীমান্ত থেকে ফিজা খান নামে ২৪ বছর বয়সী ওই শিক্ষিকাকে আটক করা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি এবং ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মধ্য প্রদেশের রেওয়া জেলার একটি স্কুলের শিক্ষিকা ওই তরুণী। পাকিস্তানের লাহোরের এক যুবকের প্রেমে পড়েছেন তিনি। তাকে বিয়ে করতে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন ফিজা। তখন পুলিশ তাকে আটক করে।

আরো পড়ুন: নাইটক্লাব থেকে ১৭ মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের। এরপরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তরুণীটি নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশন থেকে ভিসা নেন এবং পরিবারকে না জানিয়েই রওনা হন।

তরুণীর বাবা নিখোঁজ হওয়ার বিষয়টি থানায় জানান। এরই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ দেশটির এয়ারপোর্ট, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেয়। এই নির্দেশনা ওয়াঘা বর্ডারে ভারতীয় ফোর্সের কাছেও পাঠানো হয়।

যখন তরুণীটি ওয়াঘায় পৌঁছায়, তখনই কর্মকর্তারা তাকে হেফাজতে নেন। নিরাপত্তা বাহিনী এ প্রেম কাহিনীকে স্পর্শকাতর নিরাপত্তা ইস্যু মনে করে মধ্যপ্রদেশ পুলিশের কাছে হস্তান্তর করার ব্যবস্থা নিয়েছে ফিজা খানকে।

খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950