নাইটক্লাব থেকে ১৭ মরদেহ উদ্ধার

২৬ জুন ২০২২, ০৪:৪৯ PM
 ১৭ মরদেহ উদ্ধার

১৭ মরদেহ উদ্ধার © ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডন শহরের একটি নাইটক্লাবে অন্তত ১৭ জনের লাশ পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, আজ রোববার ভোরে এনিওবেনি ট্যাভার্ন নামের ওই নাইটক্লাবে লাশগুলো পাওয়া যায়।

কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

সেখান থেকে আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে বলেও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশের এক মুখপাত্র নিউজরুম আফ্রিকা টেলিভিশন চ্যানেলকে বলেন, 'ওই নাইটক্লাবে কী ঘটেছিল তা আমরা এখনো নিশ্চিত নই। বিষয়টি  তদন্তাধীন।'

ব্রিগেডিয়ার টেম্বিনকোসি কিনানা বলেন, 'এ পর্যায়ে এসে আমরা বিষয়টি নিয়ে কোনো জল্পনা-কল্পনা করতে চাই না।'

ইস্টার্ন কেপ প্রদেশের ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি সেবা কর্মী মোতায়েন রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও জানানো হয়, নিহতদের মরদেহ স্বজনদের এখনো দেখতে দেওয়া হয়নি। স্থানীয়রা নাইটক্লাবটি বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইস্টার্ন কেপ প্রদেশের পুলিশ কমিশনার নমথেথেলেলি লিলিয়ান মেনে এসএবিসি নিউজকে বলেন, 'নাইটক্লাবের ভেতর সম্ভবত পদদলিতের একটি ঘটনা ঘটেছিল।'

তবে বিবিসি এই দাবির সত্যতা এখনো যাচাই করতে পারেনি।

ট্যাগ: লাশ
ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬